১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৮
২৬ অক্টোবর ২০১৮, শুক্রবার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ‘অন্যায়ভাবে আটক করে, ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া বেগম খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির’সহ কারান্তরীণ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার রাতে গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন, ‘বুধবার ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করে ডিবি পুলিশ। এছাড়া সমাবেশ শেষে বাসায় ফেরার পথে কয়েকজন নেতাকর্মীদের আটক করে পুলিশ। বৃহস্পতিবার আদালতে হাজির করে ষড়যন্ত্রমুলক একটি মিথ্যা মামলায় পরিচ্ছন্ন রাজনীতির অহংকার খন্দকার আব্দুল মুক্তাদিরকে কারাগারে প্রেরণ করা হয়। আমরা এই ধরনের অন্যায় কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তারা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রেজিস্ট্রারি মাঠের জনসভায় জনসমাগম দেখে সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। তাই অবৈধ সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের ষড়যন্ত্রে মেতে উঠেছে। হামলা মামলা বন্ধ করে জননেতা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D