নিরপেক্ষ নির্বাচন দিতে এত ভয় কেন : ড. আব্দুল মঈন খান

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮

নিরপেক্ষ নির্বাচন দিতে এত ভয় কেন : ড. আব্দুল মঈন খান

দেশে এখন গণতন্ত্র মৃত, মানবাধিকার-সুশাসন নেই। সরকার বলছে লাখ-লাখ, হাজার কোটি টাকার উন্নয়ন করেছে। তাহলে নিরপেক্ষ নির্বাচন দিতে এত ভয় কেন?-এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার নগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমরা রাজপথে নেমেছি, খালেদা জিয়াকে মুক্ত না করে ঘরে ফিরে যাব না। সারাদেশের মানুষ সরকারের বিরুদ্ধে এক হয়েছে, আমরা আওয়ামী লীগকে একঘরে করে দেব।’

বেলা ২টায় সিলেটের রেজিস্ট্রারি মাঠে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নবগঠিত এ জোটের কার্যক্রম শুরু হলো।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট