২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮
সিলেট নগরীর রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিয়েছেন হাজার-হাজার মানুষ। রেজিস্টারি মাঠ ছাড়িয়ে জনতার ঢল নেমেছে নগরীর মহাসড়কেও।
মাঠে জায়গা না পেয়ে রাস্তায় অবস্থানের কারনে নগরীর সুরমা পয়েন্ট থেকে তালতলা পয়েন্ট পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার বেলা দুইটায় শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বেলা আড়াইটার দিকে তারা দুজন মঞ্চে উঠেন। তিনটার দিকে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত তুলে অভিনন্দন জানান তারার।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঐক্যফ্রন্ট সমন্বয়ক আলী আহমদের পরিচালনায় জনসভার শুরুতে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম।
জনসভায় এখন কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। তারা খালেদা জিয়ার মুক্তিসহ ঐক্যফ্রন্টের দাবি আদায়ে বক্তব্য দিচ্ছেন।
এদিকে, বেলা ১২টা থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন উপজেলা থেকে সভাস্থলে আসতে শুরু করেন জোটের শরীকরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D