সরকার চোর ডাকাতের মতো ভোট ডাকাতি করছে : মান্না

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮

সরকার চোর ডাকাতের মতো ভোট ডাকাতি করছে : মান্না

Manual8 Ad Code

সিলেট : নাগরিক ঐক্যের আহবায়ক ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার চোরের মতো, ডাকাতের মতো ভোট ডাকাতি করছে। সিলেটের মানুষ সাহস দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করেছে।

Manual6 Ad Code

বুধবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে নিজের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন জেলে। তিনি নানা রোগে আক্রান্ত। ৭৩ বছর বয়সে তার জেল খাটার কথা না। দেশে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। বিচার হয়নি। আমরা সবাই বলছি, তার (খালেদা) মুক্তি চাই। আমরা শপথ নেই, কিভাবে বেগম জিয়াকে মুক্ত করে আনতে পারি।

Manual8 Ad Code

‘খালেদা জিয়ার সাথে ডাক্তারও দেখা করতে পারে না’ বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান মান্না।

সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, আজ আমাদের শপথ নেয়ার সময়, সিদ্ধান্ত নেয়ার সময়। ভোট যদি হয়, আমরা জিততে পারবো?’ এ সময় নেতাকর্মীরা ‘হ্যাঁ’ বলে জবাব দেয়।

Manual3 Ad Code

মান্না বলেন, ‘গত বছর নির্বাচনের সময় ঘরে ছিলেন। এবার কোটি কোটি মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে।’

তিনি বলেন, ‘কেউ যদি পারেন, (এই সমাবেশের) একটি ভিডিও প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দেবেন। তিনি অবাক হবেন, এতো বাধার পরেও কিভাবে এতো মানুষ হলো সমাবেশে।’

মান্না আরো বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমাদের সাথে কথা বলুন। সিলেটের জনসভা সারাদেশে মানুষের জন্য একটি সিগন্যাল। আমরা বাঁচার অধিকার চাই, সুন্দর দেশের অধিকার চাই। সারাদেশের মানুষ একদিকে, অন্যদিকে শেখ হাসিনার সরকার একা থাকবে। আমরা লড়াই করবো।’

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code