২৪ অক্টোবর ২০১৮, বুধবার : সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শেষ হওয়ার এক ঘন্টার মাথায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর উপশহরস্থ রোজভিউ থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তোলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

তিনি আরও জানান, জনসভা থেকে যাওয়ার পথে নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। সবদিক থেকে একেরপর এক ফোন আসছে আটকের।

Manual8 Ad Code

খন্দকার মুক্তাদির ঢাকা থেকে জনসভায় আগতদের দেখভাল করতে রোজভিউ হোটেলে যাচ্ছিলেন। এরআগে সিলেট রেজিস্ট্রি মাঠের জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

Manual2 Ad Code

এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার  বিষয়টি নিশ্চিত করেছেন।  তবে, কি কারণে তাকে আটক করা হয়েছে সে ব্যাপারে তিনি তাৎক্ষনিকভাবে কিছু জানাতে পারেননি।

Manual2 Ad Code