৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮
চুরির অভিযোগে সাভারের আশুলিয়া থানায় দায়ের করা মামলাতেও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ তাকে ছয় সপ্তাহের জন্য জামিন দেন। এর আগে একই থানায় চাঁদাবাজির অভিযোগে করা আরও দুটি মামলায় রোববার তাকে জামিন দেন হাইকোর্ট।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এ কে এম এহসানুর রহমান, অ্যাডভোকেট কামাল হোসেন প্রমুখ।
এর আগে ২১ অক্টোবর রাজধানীর আদাবরের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ সেলিম আহমেদ (৬১) নামের এক ব্যক্তি চুরির অভিযোগে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। বেআইনিভাবে জনতাবদ্ধ হয় অনধিকার প্রবেশ, চুরি, ভাঙচুর, ক্ষয়ক্ষতি, হুমকির অভিযোগ আনা হয়েছে মামলাটিতে। এতে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে করা হয়েছে, হুকুমের শীর্ষ আসামি।
মামলায় অন্য আসামিরা হলেন, গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেলোয়ার হোসেন ও গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির এবং প্রশাসনিক কর্মকর্তা আবদুস সালাম।
এর আগে গত ১৫ অক্টোবর আশুলিয়া থানায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আরও দুটি মামলা হয়। এর মধ্যে একটি মামলা করেছেন মোহাম্মদ আলী নামে মানিকগঞ্জের এক ব্যক্তি, অন্যটির বাদি হাসান ইমাম নামে একজন। দুই মামলাতেই জমি দখলের চেষ্টা এবং কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।
সম্প্রতি সময় টিভির এক টকশোতে সেনা প্রধানকে ঘিরে এক মন্তব্যের কারণে ডা. জাফরুল্লাহকে নিয়ে ব্যাপক আলোচনার ঝড় ওঠে। ওই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলাও দায়ের হয়েছে। এরপর চাঁদাবাজি ও চুরির অভিযোগে তিনটি মামলা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D