সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, সাধারণ সম্পাদককে বহিষ্কার

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮

সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, সাধারণ সম্পাদককে বহিষ্কার

Manual6 Ad Code

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিলুপ্ত করা হয়েছে মহানগর ছাত্রলীগের কমিটিও।

Manual8 Ad Code

রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী নৈতিক স্খলনজনিত গুরুতর অভিযোগের সত্যতা পাওয়ায় আব্দুল আলীম তুষারকে স্থায়ী বহিষ্কার করা হলো এবং মহানগর ছাত্রলীগের নতুন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

Manual5 Ad Code

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করতে মহানগর কমিটিতে পদপ্রত্যাশীদের সিভি আহ্বান করা হয়। ১ নভেম্বরের মধ্যে তাদের জীবন বৃত্তান্ত প্রদান করতে বলা হয়েছে।

Manual3 Ad Code

২০১৫ সালের ২০ জুলাই আব্দুল বাছিত রোমানকে সভাপতি ও আব্দুল আলীম তুষারকে সাধারণ সম্পাদক করে মহাগর ছাত্রলীগের ৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিলো। সাড়ে ৩ বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারনেনি তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code