১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮
১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার : ১৫ অক্টোবর সিলেটে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর রায় প্রদানের প্রতিবাদে মিছিল বের হলে সেচ্ছাসেবক দল ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও সেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামী করা হয়েছে। এর মধ্যে এজাহারে ৪৪ জনের নামোল্লেখ করা হয়েছে।
সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এস.আই (নিঃ) আব্দুল মান্নান বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৪ জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাত দেখিয়ে ১৫ অক্টোবর একটি মামলা দায়ের করেছেন।
মামলার আসামীদের মধ্যে রয়েছেনঃ-
১. মওদুদুল হক মওদুদ, ২. মিফতাহ সিদ্দিকী, ৩. সাইদুর রহমান, ৪. সেলিম আহমদ মাহমদ, ৫. সোহেল আহমদ, ৬. গোলাম আহমদ সেলিম চৌধুরী, ৭. আলতাফ হোসেন সুমন, ৮. ফজলে রাব্বি আহসান, ৯. তোফায়েল আহমেদ, ১০. এনামুল হক, ১১. তানভীর প্রঃ তানভীর আহমদ চৌধুরী, ১২. আশরাফ উদ্দিন রাজিব, ১৩. সুদীপ জ্যোতি এ্যাষ, ১৪. রাসেল আহমদ, ১৫. আব্দুল্লাহ আল মামুন, ১৬. আনোয়ার হোসেন রাজু, ১৭. বোরহান আহমদ রাহেল, ১৮. ইমরান আহমদ চৌধুরী, ১৯. রাইসুল ইসলাম সনি, ২০. ময়নুল ইসলাম, ২১. জুবের আহমদ জুবের, ২২. মনতাজ হোসেন মুন্না, ২৩. রুবেল আহমদ, ২৪. চৌধুরী মোঃ সোহেল, ২৫. আফছর খান, ২৬. ইমদাদুল হক স্বপন, ২৭. মাসুক আহমদ, ২৮. কবির আহমেদ উজ্জল, ২৯. হোসাইন আহমদ, ৩০. ছদরুল ইসলাম লোকমান, ৩১. আবু কাহের রাশেদ, ৩২. আব্দুর মোতাকাব্বির সাকি, ৩৩. মিরাজ ভুইয়া পলাশ, ৩৪. মোঃ সুহেব আহমদ, ৩৫. শাকিল মোর্শেদ, ৩৬. নাবিল রাজা চৌধুরী, ৩৭. দেলোয়ার হোসেন দিনার, ৩৮. মাহবুবুল আলম সৌরভ, ৩৯. দুলাল রেজা, ৪০. আলী আকবর রাজন, ৪১. মাশরুর রাসেল, ৪২. আব্দুল খালিক মিল্টন, ৪৩. বদরুল আজাদ রানা, ৪৪. দেওয়ান রেজওয়ান আহমদ’সহ আরো অনেকে।
বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এস.আই (নিঃ) আব্দুল মান্নান জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে সংশ্লিষ্টদের আসামী করা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D