৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গ্রেনেড মামলায় আওয়ামী লীগের ষড়যন্ত্র ভেসে গেছে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, জাতীয় ঐক্য প্রকল্পের মাধ্যমে সরকারের একদলীয় শাসনের প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন ভেঙে গেছে।
আমীর খসরু বলেন, আজকে বাংলাদেশের গণতন্ত্রকামী নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন আইনের শাসন, বাকস্বাধীনতা, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা ফিরে পাওয়ার। বাংলাদেশ মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতিফলন হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে, সেটি হলো গণতন্ত্র হত্যার প্রকল্প, একদলীয় শাসন প্রতিষ্ঠার প্রকল্প, জনগণকে বাইরে রেখে নির্বাচনের প্রকল্প। আর সেই প্রকল্পের বাস্তবায়ন হলো খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা, তারেক রহমনকে গ্রেনেড হামলা মামলায় সাজা দেওয়া।
সাবেক এই মন্ত্রী বলেন, ‘জাতীয় ঐক্য হয়েছে। এখন এটি নিয়ে বসে থাকলে হবে না। জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে যা যা করা দরকার, সব আমাদের করতে হবে। আন্দোলনের জন্য নিজেদের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে হবে।’
খালেদা জিয়া যে গণতন্ত্রের মা—এ কথা বাংলাদেশের মানুষের আর বুঝতে বাকি নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি আরো বলেন, ‘সেই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন অগ্রনায়ক। খালেদা জিয়া ও গণতন্ত্র একই সূত্রে গাঁথা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D