শিক্ষার্থীদের যা বললেন তারানা হালিম

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

Manual8 Ad Code

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের হাতেই আগামী দিনের বাংলাদেশ, তারা দেশকে যে পথে নেবে সে পথেই যাবে বাংলাদেশ।

Manual4 Ad Code

তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, দেশের ভাল খারাপ নির্ধারণ করবে তোমরাই। তোমরা যদি আর্দশহীন হও দেশ খারাপ হতে বাধ্য। আর সৎ আদর্শ, নীতিবান  ও মুক্তমনা হলে দেশ খারাপ হওয়ার কোনো সুযোগ নেই।

শনিবার ঢাকায় টি এন্ড টি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ১ম বর্ষ ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

Manual7 Ad Code

প্রতিমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ছাত্রছাত্রীরা আজকাল ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার হতে চায়, কদাচিৎ শোনা যায় রাজনীতিক হতে চায়। কিন্তু তোমরা যদি একটু শিকড়ের দিকে তাকাও তাহলে দেখবে রাজনীতিই তোমার আত্মপরিচয়ের প্রথম সোপান রচনা করেছে।

Manual4 Ad Code

টি এন্ড টি মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ড. আবু সাইদ খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- গভর্নিং বডির সদস্য আবু তালেব, কলেজের অধ্যক্ষ মো. মহসিন হোসেন ও উপাধ্যক্ষ রোকসানা বেগম।

Manual6 Ad Code

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code