মানিকগঞ্জে মীর কাসেমের মরদেহ

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

Manual2 Ad Code

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মরদেহবাহী অ্যাম্বুলেন্সসহ গাড়িবহর মানিকগঞ্জের সাটুরিয়া পার হয়ে মানিকগঞ্জ শহরে প্রবেশ করেছে।

শনিবার রাত ১টা ৩৬ মিনিটে মরদেহবাহী গাড়ি সাটুরিয়া পার হয়। সাটুরিয়া থানার পক্ষ থেকে পুলিশের একটি দল উপজেলা সীমানা পার করে দিয়েছে গাড়ি বহরকে।

Manual2 Ad Code

এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত মীর কাসেম আলীর লাশ নিয়ে কাশিমপুর কারাগার থেকে অ্যাম্বুলেন্স বের হয়।

রাত সাড়ে বারটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরের বেষ্টুনীতে চারটি অ্যাম্বুলেন্স কাশিমপুর কারাগার থেকে বের হয়ে মানিকগঞ্জের পথে রওনা হয়।

Manual3 Ad Code

শনিবার রাত ১০টা ৩০মিনিটের দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর করা হয় বলে কাশিমপুর জেল সুপার প্রশান্ত কুমার বণিক কারাগারের সামনে অপেক্ষামান সাংবাদিকদের অবহিত করেন।

কাশিমপুর কারাগারের সামনে থেকে আরটিএনএন-এর নিজস্ব প্রতিবেদক এস এম আতিক ও আব্দুল্লাহ আল মামুন কাশিমপুর কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিকের বরাত দিয়ে জানান, ১০টা ৩০মিনিটে রায় কার্যকর করা হয়েছে।

Manual8 Ad Code

তবে পরে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন সাংবাদিকদের জানিয়েছেন, মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়েছে রাত ১০টা ৩৫ মিনিটে।

Manual4 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code