১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮
যুক্তরাষ্ট্র সফর শেষে সন্ধ্যা ৭টায় দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে জাতিসংঘ, ওয়াশিংটন ও মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠকের বিস্তারিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করতে জাতিসংঘ থেকে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমেরিকা সফরের বিস্তারিত জানিয়ে দেশে ফিরেছেন তিনি।
শায়রুল কবির খান বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে আজ সন্ধ্যা ৭টায় ঢাকায় পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এখন বাসায় যাচ্ছেন।
এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে নিউইয়র্ক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত আড়াইটায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র সফরে মির্জা ফখরুলের সঙ্গে যান বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। এরপর যুক্তরাজ্য থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির তাদের সঙ্গে যোগ দেন।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সংস্থাটির সদর দপ্তরে বৃহস্পতিবার জাতিসংঘের রাজনৈতিকবিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জিনাকের সঙ্গে একটি বৈঠকে মিলিত হন ফখরুল। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। আলোচনার বিষয়বস্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন হলেও দেশের সার্বিক অবস্থা তুলে ধরে বিএনপির প্রতিনিধিদল।
যুক্তরাজ্য বিএনপির একাধিক দায়িত্বশীল সুত্র রবিবার সকালে জানান, জাতিসংঘ সদর দফতর, মার্কিন পররাষ্ট্র দফতর ও ওয়াশিংটনের প্রাতরাশ বৈঠক শেষে বৈঠকের সামগ্রিক বিষয় ও দেশের পরিস্থিতিতে ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করতে শনিবার অামেরিকা থেকে লন্ডনে অাসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে বিএনপির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধিদলটি শনিবার সন্ধ্যায় বৈঠক করেন। প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় অার্ন্তজাতিক সম্পাদক, লন্ডন প্রবাসী হুমায়ুন কবীর ও দলের নির্বাহী সদস্য তাবিথ অাউয়াল। বৈঠক শেষে শনিবার লন্ডন সময় রাত দশটা পাচঁ মিনিটে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে দেশের পথে রওনা দেন বিএনপি মহাসচিব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D