একাদশ নির্বাচন নয়, সংলাপ হবে এর পরের নির্বাচন নিয়ে

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

একাদশ নির্বাচন নয়, সংলাপ হবে এর পরের নির্বাচন নিয়ে

Manual4 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই নির্বাচন (একাদশ) নয়, পরবর্তী নির্বাচনের আগে সংলাপ হবে।

নির্বাচনকালীন সরকার রুটিন মাফিক দায়িত্ব পালন করবে, সরকারের মন্ত্রিপরিষদ, পুলিশ প্রশাসন সব কিছুই থাকবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে।

Manual1 Ad Code

রবিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব বলেন।

Manual5 Ad Code

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচনকালীন সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না।

Manual2 Ad Code

তিনি বলেন, বিএনপি সংবিধান মানে নাম, আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না, কিছুই না।
বিএনপি জানে আগামী নির্বাচনে তারা হেরে যাবে।

Manual6 Ad Code

তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। তবে ২০১৪ সালের মতো যদি তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাহলে জনগণ তা প্রতিহত করবে।

Manual1 Ad Code
Manual6 Ad Code