১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬
এক জেলা থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের হাজারেরও বেশি কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগবান করতে বগুড়া জেলা ছাত্রদলের অধীনস্ত সব উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার অধীনে থাকা ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এ জেলায় ইউনিয়ন, পৌর শাখার অধীনে ১১৮৮টি ওয়ার্ড কমিটি রয়েছে। রবিবার (৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে জেলার ১২ উপজেলার ১০৮ ইউনিয়ন কমিটি এবং তার অধীনে ৯৭২টি ওয়ার্ড কমিটি এবং ১২ পৌরসভার ১০৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। বর্তমানে ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে।
তবে খুব শিগগির সম্মেলনের মাধ্যমে বিলুপ্ত ঘোষণা হওয়া এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D