কাউন্সিলর কামরান সমর্থকদের হামলায় সাংবাদিক আরিফ আহত

প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৮

Manual5 Ad Code

পেশাগত দায়িত্ব পালনকালে নগরীর বাগবাড়ি এলাকায় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরানের সমর্থকদের হামলার শিকার হয়েছেন দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র আলোকচিত্রী এ এইচ আরিফ।

শনিবার রাত ১০টার বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা আরিফের ক্যামেরা ভাংচুরও করে।

Manual3 Ad Code

হামলার শিকার সাংবাদিক এ এইচ আরিফ জানান- শনিবার রাতে বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চ বেঁধে সভার আয়োজন করেন কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরানের সমর্থকরা। সেখানে ছবি তুলতে গেলেই সমর্থকরা আরিফের উপর চড়াও হন। একপর্যায়ে ড্রাইভার বশিরের নেতৃত্বে ১০-১২ উচ্ছৃঙ্খল যুবক তার উপর হামলা করে এবং ক্যামেরা ভাংচুর করে। এতে আহত হন তিনি।

Manual8 Ad Code

ঘটনার খবর পেয়ে তার সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান। তারা তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

Manual8 Ad Code

তিনি বর্তমানে ওসমানীর তৃতীয় তলার ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code