১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মশিউর রহমান (২৭) নামে পল্লীবিদ্যুতের এক লাইনম্যান নিহত হয়েছেন। এ ঘটনায় অপর লাইনম্যান লিপু মিয়া (২৩) গুরুতর আহত হয়েছেন। তারা দু’জনই মোটরসাইকেল আরোহি ছিলেন।
শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের হাসিমাবাদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মশিউর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি জগন্নাথপুর পল্লীবিদ্যুৎ সাব-জোনাল কার্যালয়ে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
জগন্নাথপুর পল্লীবিদ্যুৎ কার্যালয়ের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, রাত ১২টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে করে অফিসে ফিরছিলেন মশিউর ও লিপু। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মশিউরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তিনি আরও জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উচ্চ পর্যায়ের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাকিব হোসেন জানান, ঘটনার পরপরই পিকআপ চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পিকআপটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D