বিয়ানীবাজারে রথযাত্রায় পিষ্ট হয়ে হোমিওপ্যাথি চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫

বিয়ানীবাজারে রথযাত্রায় পিষ্ট হয়ে হোমিওপ্যাথি চিকিৎসকের মৃত্যু

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ঐতিহ্যবাহী বাসুদেব রথযাত্রার সময় রথের চাকায় পিষ্ট হয়ে কানু আচার্য্য (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।

শনিবার (৫ জুলাই) বিকেলে পৌর এলাকার সুপাতলাস্থ বাসুদেব বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কানু আচার্য্য মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রথযাত্রা চলাকালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত ভক্তরা এসে বাসুদেব অঙ্গনে ভিড় জমান। এ সময় অসাবধানতাবশত রথের এক পাশে পড়ে গেলে রথের চাকা বৃদ্ধ কানু আচার্য্যের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট