২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫
সালেহ আহমদ (স’লিপক) : মৌলভীবাজার পৌরসভা কর্তৃক ২০২৪-২৫ অর্থ বছরের বন্যা, নদীভাঙ্গন, ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসাবে জিআর চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় মৌলভীবাজার পৌরসভা কার্যালয়ে ২০ কেজি করে ১৫৫০ জন উপকারভোগীর মাঝে এ চাল বিতরণ করা হয়।
এসময় মৌলভীবাজার পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সহ-প্রকৌশলী আনোয়ার সাহাদাৎ, উপ সহ-প্রকৌশলী আব্দুল মুমিন, বাজার পরিদর্শক এ কে এম নূরূজ্জামান, কনজারভেন্সী ইন্সপেক্টর আব্দুল মতিন, স্টোর কিপার ও লাইসেন্স পরিদর্শক (অ:দা:) রুমেল আহমদ সহ পৌর কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D