৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৮
কাওসার চৌধুরী : সিলেটের দক্ষিণ সুরমার ক্বীনব্রীজ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী আল সালামের জানাজা মঙ্গলবার বাদ আসর হযরত শাহজালাল (রহঃ) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর মাজার সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হবে মেধাবী এই ছাত্রকে ।
নিহতের পরিবার সূত্র জানায়, সোমবার দুপুরে ময়নাতদন্তের পর তার মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয় এবং পরে সিলেট ডায়াবেটিক হসপিটালের মরচুয়ারীতে রাখা হয়।
জানাজা ও দাফনের আগে মঙ্গলবার বেলা দুইটায় মেহেদী আল সালামের মরদেহ মদীনা মার্কেটের সালাম ম্যানশনে নিয়ে যাওয়া হবে। পরে সেখান থেকে দরগাহে হযরত শাহজালাল মাজারে মসজিদে জানাযার জন্য আনা হবে।
নিহত মেহেদীর পিতা প্রয়াত এডভোকেট আব্দুস সালাম সিলেট জেলা আওয়ামী লীগের নেতা ও সিলেট বারের সিনিয়র আইনজীবী ছিলেন । তার আপন চাচা সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ টি এম হাসান জেবুল এবং সিলেটের অতিরিক্ত পিপি ও মহানগর আওয়ামীলীগের নেতা এডভোকেট শামসুল ইসলাম তার খালু ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D