কামরুল হাসান শাহীনের বাসায় পুলিশী তল্লাশী : বিএনপি’র নিন্দা

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৮

কামরুল হাসান শাহীনের বাসায় পুলিশী তল্লাশী : বিএনপি’র নিন্দা

সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, জেলা বিএনপির সিনিয়র সদস্য ও জেলা যুবদল নেতা কামরুল হাসান শাহীনের বাসায় পুলিশী তল্লাশীর খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা রাতে একদল পুলিশ তার ইলেক্ট্রিক সাপ্লাই রোডের চাষনীপীরের মাজার সংলগ্ন বাসভবনে তল্লাশী চালায়। এসময় শাহীন বাসায় ছিলেন না।
এদিকে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান শাহীনের বাসায় পুলিশী তল্লাশীর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি ও মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ। সোমবার পৃথক বিবৃতিতে কামরুল হাসান শাহীনের বাসায় পুলিশী তল্লাশীর নিন্দা জানান- বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন ও সদস্য সচিব এডভোকেট শামীম সিদ্দিকী এবং মহানগর সদস্য সচিব ডাঃ নাজমুল ইসলাম, শাহপরান থানা মুক্তিযোদ্ধা দলের সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক শামীম হেলালী প্রমূখ। -বিজ্ঞপ্তি

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট