২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ (বঙ্গবন্ধু ইন নিউজপেপারস) শীর্ষক একটি বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম বলেন, তথ্যমন্ত্রী আজ সকালে এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী সভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর হাতে এই বই হস্তান্তর করেন। বাসস
তিনি বলেন, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) বইটির সংকলন করে।
তথ্য সচিব মো. নাসির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।বিএনপি অপরাধীদের দলে ভিড়িয়ে সমাজে হালাল করার রাজনীতি করে: তথ্যমন্ত্রী
‘বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের অভিযোগে এখন জেল-হাজতে। তিনি একজন চিহ্নিত অপরাধী। তাই তার নের্তৃত্বে নির্বাচন নয়’ বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার সকালে চলন্তিকা যুব উন্নয়ন সংস্থা আয়োজিত ‘ভেড়ামারা কলেজ মাঠে অনুষ্ঠিত চলন্তিকা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে ফাইনাল খেলার উদ্বোধন’ অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি অপরাধীদের দলে ভিড়িয়ে সমাজে হালাল করে দেয়ার রাজনীতি করে।
তিনি বলেন,এ জন্যেই বিএনপি ’৭১,’৭৫ এবং ২১ আগষ্টের খুনীদের এবং মানুষ পোড়ানোর সাথে জড়িতদের ঠিকানা হয়ে দাঁড়িয়েছে।তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো অপরাধী অংশ নিতে পারবেন না। তবে বিএনপির জন্য নির্বাচনের দরজা সব সময় খোলা।
তথ্যমন্ত্রী বলেন, অপরাধী, কুচক্রী, খারাপ মানুষের জন্য গণতন্ত্র নয়। গনতন্ত্র ভালো মানুষদের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত। কোনো অপরাধীর মুক্তির দিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।
জাসদের সভাপতি বলেন,কোন দলের একজন অপরাধী যদি কারাগারে যায় তা হলে সে দল গণতন্ত্রের জন্য নিষিদ্ধ নয় এ কথা উল্লেখ করে জাসদের সভাপতি বলেন,বিএনপি যদি আইনের শাসন বিশ্বাস করতো তা হলে যে মুহুর্তে খালেদা জিয়া সাজা পেয়েছেন সেমুহুর্তে চেয়ারপার্সনের পদ থেকে তাকে সরাতে পারতেন,তারেক রহমানকেও সিনিয়র ভাইস-চেয়ারম্যানের পদ থেকে সরাতেন।
হাসানুল হক ইনু বলেন, অপরাধীদের নিয়ে ভোট চাওয়ার অধিকার কোন দেশে জনগণ দেয় না। তাই বিএনপি হচ্ছে জঙ্গি-জামায়াতীদের ঠিকানা, ঘাঁটি এবং আস্তানা। বিএনপি অপরাধীদের সাথে নিয়ে ভোট পাওয়ার যে আবদার করছে এ আবদা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক বলেও তিনি উল্লেখ করেন।
এবং আর কে কন্সট্রাকশনের স্বত্বাধিকারী আনোয়ারুল কবির টুটুলের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামসুল বারী, ভেড়ামারা উপজেলা জাসদ সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, জেলা পরিষদের সদস্য ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, মাসুদ রানা মামুন প্রমুখ। পরে তথ্যমন্ত্রী মিরপুর উপজেলার মাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D