২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
হঠাৎ করে দেশের রাজনীতিতে উত্তাপ বৃদ্ধি পেয়েছে। সেই সাথে কূটনীতিক তৎপরতেও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারান্তরীণের পর বিভিন্ন দেশের কূটনীতিকরা বেশ তৎপর হয়ে উঠেছেন বলে ধারণা করা হচ্ছে।
রাজনীতিতে উত্তাপের মধ্যে আজ বুধবার সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক চলছে বিএনপি।
এর আগে মঙ্গলবার (১৩ ফেরুয়ারি) বিকেলে ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এব্যাপারে কূটনীতিকরা কোন মন্তব্য না করলেও বিএনপির বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বৈঠকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা, লন্ডনে তারেক রহমানের বিরুদ্ধে দূতাবাসে হামলার অভিযোগ ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয়েছে।
এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের (ইইউ) ৩২ সদস্যের উচ্চ পর্যায়ের চারটি প্রতিনিধিদল রোহিঙ্গাসহ বাংলাদেশের সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে বলে সংবাদ মাধ্যমে এসেছে। ইইউ সংসদের চারটি প্রতিনিধিদলের মানবাধিকার, পররাষ্ট্র সম্পর্ক, দক্ষিণ এশিয়া ও পূর্ব দক্ষিণ এশিয়া সম্পর্ক এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পর্কিত সংসদ সদস্যরা বাংলাদেশে রয়েছেন।
জানা গেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তাব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের বিষয় সরেজমিনে দেখতে ও মৌলিক রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, বিচারবহিভূর্ত হত্যাকাণ্ড, শ্রম অধিকারসহ বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে।
এছাড়া সফরে পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনীতিক, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে। ইতিমধ্যে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে সাথে সাক্ষাৎ শেষে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি জানান, ‘নির্বাচন কমিশনকে স্বাধীন ও রাজনৈতিক দলগুলোর কাছে আরো বিশ্বস্ত হিসাবে দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন’।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি বাংলাদেশে সার্বিক বিষয় নিয়ে আজ বুধবার সাংবাদিকদের ব্রিফ করবে বলে জানিয়েছেন ইইউ অফিসের একজন কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সোয়া ৪টায় রাজধানীর গুলশানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছিল জাতীয়তাবাদী দল বিএনপি। বৈঠকে ভারত, জাপান, কুয়েত, স্পেন, সৌদি আরব, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ, ভ্যাটিক্যান, ডেনমার্ক, কানাডা, নেপাল, অস্ট্রেলিয়া, মরক্কো, লেদারল্যান্ডসের কূটনীতিকরা উপস্থিত আছেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন ইউএসএআইডি (আন্তর্জাতিক সংস্থা) প্রতিনিধিও।
এদিকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক জানান, ‘গ্রেপ্তার এবং এ সম্পর্কিত ঘটনাগুলোর খবর আমরা কেবল পেয়েছি। আমরা মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাব। সহিংসতার যেকোনো খবরে অবশ্যই আমরা উদ্বিগ্ন থাকব।
জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র আরো বলেন, পরিস্থিতি আরো মূল্যায়ন শেষে তারা (জাতিসংঘ) এ বিষয়ে বলবেন। খালেদা জিয়ার রায়ের প্রভাব মূল্যায়নের মতো সময় এখনো আসেনি। তবে জাতিসংঘ বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আহ্বান জানানো অব্যাহত রাখবে।
জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র আরো বলেন, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতরা যাতে শান্তিরক্ষা মিশনে আসতে না পারে সে জন্য সব দেশের ক্ষেত্রেই এটি করা হয়।
এব্যাপারে বুধবার (১৪ ফেব্রুয়ারি) ধামরাইয়ের বালি এলাকায় চৌহাট-আমতাবালিয়া-মির্জাপুর সড়কের বংশী নদীর উপরে সেতু উদ্বোধনের পর এক জনসমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এখন বিএনপি দেশের বিষয়ে বিদেশিদের ডেকে এনে নালিশ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D