২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে, এ অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। একই সঙ্গে তিনি ওয়ান্টেড আসামি তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তুলেছেন।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকার দলের সিনিয়র সংসদ সদস্য শেখ সেলিম এ দাবি করেন।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলার পেছনেও তারেক রহমান জড়িত অভিযোগ করে শেখ সেলিম বলেন,‘তারেকের নির্দেশে লন্ডনে সন্ত্রাসী কর্মকান্ড চলছে। তার নির্দেশে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। সেদিন হাইকমিশন অফিসের ভেতরে ঢুকে হামলা করলো, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করলো।
ব্রিটিশ সরকারের প্রতি প্রশ্ন রেখে সাবেক মন্ত্রী সেলিম বলেন, ‘ব্রিটিশ সরকারের কাছে আমার প্রশ্ন, এই সন্ত্রাসী, জঙ্গিরা কিভাবে আমাদের হাইকমিশনে ঢুকলো। এখানে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন। আজ এখানে (ঢাকায়) আপনাদের হাইকমিশনে যদি এ ধরনের ঘটনা ঘটতো, সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিতাম ।’
তিনি বলেন, ‘এটা আপনাদের ব্যর্থতা। এর সঙ্গে জড়িত তারেক রহমান। সে একজন সন্ত্রাসী, জঙ্গি ও সাজাপ্রাপ্ত আসামি। আপনাদের ওখানে বসে অপকর্ম করবে, আর আপনারা দেখবেন না- এটা হতে পারে না। আপনাদের বলবো, অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আইনানুগ ব্যবস্থা নিয়ে যে সাজা হয়, তা দিন।’
তারেক রহমান বাংলাদেশ সরকারের ওয়ান্টেড আসামি উল্লেখ করে শেখ সেলিম বলেন,‘তারেক রহমান আগেই সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি। এবার তার ১০ বছরের সাজা হয়েছে। সে ওয়ান্টেড আসামি। তাকে এভাবে বিচরণ করতে দিয়ে আপনারা নিজেদের দেশের নিরাপত্তা বিঘিœত করছেন। নিজেদের ভাবমূর্তি নষ্ট করছেন। তাকে বাংলাদেশ সরকরের কাছে হস্তান্তর করুন। এই অপকর্ম থেকে যাতে আপনারাও রেহাই পান।’
বাংলাদেশ খালেদা জিয়ার পরিবারের কারণে দেশে-বিদেশে দুর্নীতিবাজ হিসেবে পরিচিতি পেয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এ সময় তিনি ওই পরিবারের মাধ্যমে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত অভিযোগ করে শেখ সেলিম তাকে ওই মামলায় একনম্বর আসামি করার দাবি তোলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D