২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮
বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী ও অন্যদের খেয়ালখুশি মতো গ্রেপ্তার ও আটক বন্ধ করা উচিত বাংলাদেশ কর্তৃপক্ষের। এক্ষেত্রে বিক্ষোভে পুলিশিংয়ের ক্ষেত্রে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীগুলোকে আন্তর্জাতিক মানদ- মেনে চলতে প্রকাশ্যে নির্দেশ দেয়া উচিত বাংলাদেশ সরকারের। এক বিবৃতিতে এ কথা বলেছে হিউম্যান রাইটস ওয়াচ। এতে বলা হয়েছে, আজ ৮ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ পাঁচ জনের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার রায় হচ্ছে। এ রায়কে সামনে রেখে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আটক রাাখা হয়েছে। ওই বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড এডামস বলেছেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ থেকে বিরত রাখার মাধ্যমে বাংলাদেশ সরকার মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করছে। তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকারও লঙ্ঘন করছেন। ব্রাড এডামস আরো বলেন, যখন সব দলের নেতার উচিত তাদের সমর্থকদের সহিংসতায় জড়িত হওয়ার বিষয়ে সতর্কতা করা উচিত, তখন এটা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে সব সময় সংযত থাকার পরামর্শ দেবে সরকার।
বিস্তারিত আসছে…

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D