২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৮
৩ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার : হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী ৫ ফেব্রুয়ারী সোমবার সিলেট আসছেন। তিনি সোমবার সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। সিলেটে এসে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে সিলেটে রাত্রী যাপন করবেন।
সিলেটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও সফরকে সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
দুপুরে পাঠানো সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D