৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮
সিলেটের কানাইঘাটে দেড় মাসের শিশু হন্তারক চাচীকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর সদস্যরা। শনিবার দিবাগত রাত ১টায় র্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে দক্ষিণ সুরমায় হানিফ বাস কাউন্টারের সম্মুখ থেকে সুমানা বেগম (৩০) নামের ওই আসামীকে গ্রেফতার করে। সুমানা কানাইঘাটের বড়চতুল গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী। গত ২৩ ডিসে¤¦র সিলেটের কানাইঘাট থানার বড়চতুল গ্রামের সৌদি আরব প্রবাসি নজরুল ইসলামের দেড় মাস বয়সী শিশু নাদিমকে কীটনাশক প্রয়োগ করে হত্যা করা হয়। নাদিমের মা সুমী বেগমের অভিযোগ, তার জ্যা সুমানা বেগমই (গ্রেফতারকৃত) নাদিমের মুখে কীটনাশক ঢেলে দেয়। এ ঘটনার পর সুমানা বেগম গ্রেফতার এড়ানোর লক্ষ্যে সিলেট জেলার বিভিন্ন এলাকায় অত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ ও সুপার ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) সুমানা বেগমকে গ্রেফতার এবং তাকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D