দক্ষিণ সুরমা আ,লীগের বর্ধিত সভায় দু’পক্ষের সংঘর্ষ : সড়ক অবরোধ

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৮

দক্ষিণ সুরমা আ,লীগের বর্ধিত সভায় দু’পক্ষের সংঘর্ষ : সড়ক অবরোধ

প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভার বক্তব্যকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কেও অবরোধের সৃষ্টি করা হয়। দক্ষিণ সুরমা থানা পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে ৭৬ রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে শুক্রবার সন্ধ্যায় বর্ধিত সভার কার্যক্রম শুরু হয়। সভা চলাকালে উপজেলা যুবলীগের বিদ্রোহী কমিটির আহবায়ক জালাল আহমদকে বক্তব্য প্রদানের সুযোগ দেয়া হয়। এ সময় যুবলীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী কর্তৃক অনুমোদন প্রাপ্ত কমিটির আহবায়ক নুরুল ইসলামকে সাবেক সভাপতি হিসেবে উপস্থাপক নাম ঘোষণা করলে সভায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও ঠেলা ধাক্কার ঘটনা ঘটে। সাথে সাথে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং বক্তারা বক্তব্য রাখেন।
এক পর্যায়ে যুবলীগের দু’গ্রুপের কর্মীরা কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে সিলেট-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় ১টি মটর সাইকেল ও ১টি প্রাইভেট কারের গ্লাস ভাংচুর করা হয়।
তবে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা জেলা নেতৃবৃন্দ ও ১০টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বক্তব্য অব্যাহত রাখেন। এতে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে, শুক্রবার রাত সাড়ে ১১টায় মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম সাইস্তার পক্ষের লোকজন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের নৈখাই এলাকায় সড়ক অবরোধ সৃষ্টি করেন। এ কারণে এ সড়ক দিয়ে যানচলাচল চরমভাবে বিঘ্নিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট