৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮
হত্যার পর থেকে হেলাল মিয়াকে হণ্যে হয়ে খুঁজছে থানা পুলিশ। ঘাতককে দ্রুত গ্রেফতার করার জন্য উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা বিশ্বনাথ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পালন করতে পুলিশ লুবনা বেগমের হত্যাকারী তার স্বামী হেলাল মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন। বিশ্বনাথ থানা পুলিশও লুবনা হত্যার পর হেলাল মিয়াকে গ্রেফতারের জন্য মাঠে নেমেছে কোমর বেঁধে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, লুবনা বেগমের হত্যাকারী তার স্বামী হেলাল মিয়াকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত; ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত জহুর আলীর পুত্র হেলাল মিয়া তার স্ত্রী লুবনা বেগমকে (দুই সন্তানের জননী) গলা কেটে খুন করেন।
প্রায় ১০ বছর পূর্বে উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের হেলাল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর মেয়ে লুবনা বেগম। হেলাল-লুবনার দাম্পত্য জীবনে আল-আমিন নামের ৯ বছরের এক পুত্র সন্তান ও নাজিফা বেগম নামের সাড়ে ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D