সিলেটে দুর্ঘটনার কবলে অর্থমন্ত্রীর গাড়ী, আহত ১৮

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮

সিলেটে দুর্ঘটনার কবলে অর্থমন্ত্রীর গাড়ী, আহত ১৮

সিলেট নগরীর সোনারপাড়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত গাড়ী দুর্ঘটনার কবলে পড়ে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ সময় অর্থমন্ত্রী গাড়ীতে ছিলেন না।

আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ১০জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মানিক, ছাত্রলীগ নেতা নাসির ।

বেলা ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দেখতে যান। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ থবর নেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট