৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৮
১৯ জানুয়ারি ২০১৮, শুক্রবার : বিনা প্রতিদন্দিতায় পূনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্যের সভাপতি সময়ের সাহসী সৈনিক এম এ মালিক ও সাধারণ সম্পাদক জননেতা কয়ছর এম আহমদ নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় বিএনপি নেতা মাজহারুল ইসলাম ডালিম বলেন, যুক্তরাজ্য বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ৩১ সদস্যবিশিষ্ট যে উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে, অতিতের মত এই কমিটি ভবিষ্যতেও দৃষ্টান্ত স্থাপন করবে। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে উক্ত কমিটি বর্হিবিশ্বে দলকে আন্দোলন সংগ্রামে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা। তার সাথে বর্তমান অবৈধ হাসিনা সরকারের স্বৈর শাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠনে নবগঠিত কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী ।
এমন সুন্দর শক্তিশালী একটি কমিটি হওয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D