৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮
সিলেটের ফেঞ্চুগঞ্জের চাঁদাবাজি ও অপহরণ মামলার আসামী ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৫নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ ।
মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এস.আর সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জালাল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেস, অপর সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ,ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী কাবিলুর রহমান সুহেল ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ কর্মী ফয়সল আহমদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল।
উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানার নির্মানাধীন আবাসিক প্রকল্পের নির্মানকারী প্রতিষ্ঠান আহমদ নির্মাণ সংস্থা অ্যান্ড এস রায়হান ট্রেডিং করপোরেশন (জে/বি) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে মারধর ও অপহরণের অভিযোগে গত ১৩ জানুয়ারি শনিবার রাতে উপজেলা ছাত্রলীগের পাঁচ নেতার বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় চাঁদাবাজি এবং অপহরণ মামলা রেকর্ডভূক্ত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D