২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৭
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাসহকারে প্রত্যাবাসনে মায়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার ব্যাপারে বাংলাদেশকে আশ্বাস দিয়েছেন। মায়ানমার সেনাবাহিনীর অভিযানের কারণে এসব রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসে।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎকালে তুরস্কের সফররত প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে বিনালি ইলদিরিম গত রাতে ঢাকা আসেন। খবর বাসসের।
তুরস্কের প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এ সঙ্কট অবসানে তার সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছে।
রাষ্ট্রপতি জেরুজালেম ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলন আহ্বান করে সময়োচিত পদক্ষেপ গ্রহণের জন্য তুরস্কের প্রেসিডেন্ট ও সে দেশের জনগণকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ওআইসি’র সহকারী মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থীকে নির্বাচনে তুরস্কের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে তুরস্কের প্রধানমন্ত্রী ৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রপ্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিব এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D