২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর শনিবার প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আফরাজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১৮ নভেম্বর। এবার মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন। দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে ২৮ হাজার ৬২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশ নেয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D