২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০১৮ সালের জন্য তাদের মূল্যছাড় অফারের টিকিট ক্রয়ের সময়সীমা ১৫ দিন বৃদ্ধি করেছে। এ অফারের আওতায় আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত টিকিট কেনা যাবে।
এর আগে টিকিট ক্রয়ের সময়সীমা ৭ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক জনসংযোগ তাছমিন আকতার বাসসকে জানান, এই অফারে আগামী ১ জানুয়ারি ২০১৮ থেকে ৩১ মার্চ ২০১৮-এর মধ্যে ভ্রমণ করার সুযোগ রয়েছে। খবর বাসসের
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ভাড়া নির্ধারণ করেছে।
ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৬ হাজার ৪২ টাকা, ঢাকা-সিংগাপুর-ঢাকা ১৮ হাজার ১১৬ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ১৪ হাজার ৩৬ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ৮ হাজার ৬৮৫ টাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা ৬ হাজার ৪৫৮ টাকা।
সূত্র জানায়, সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ক্রেডিট কার্ড/ বিকাশ/রকেট এবং বিমান ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড/রকেট-এর মাধ্যমে টিকিট ক্রয়ের সুবিধা থাকছে।
এই অফার বিষয়ে বিস্তারিত জানতে বিমানের ওয়েবসাইট ভিজিট অথবা ফোন নম্বর: ০২-৮৯০১৬০০ # ২৭১০, ২৭১১ ও ০২-৯৫৬০১৫১-৫৯ # ১৬১-তে যোগাযোগ করা যাবে।
৫১ হাজার হজযাত্রী বহন করবে বিমান বাংলাদেশ
ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরের হজ কার্যক্রমের আওতায় মোট ৫১ হাজার হজযাত্রী বহন করবে।
আগামী রবিবার প্রথম হজ্জ ফ্লাইট শুরু করছে বিমান। ঢাকা-জেদ্দা সরাসরি ১৪৫টি হজ ফ্লাইটে এসব যাত্রী পরিবহন করা হবে।
কোনোরকম ভোগান্তি ছাড়াই হজ্জযাত্রীদের পৌঁছে দিতে এরইমধ্যে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে সরকারি এ বিমান পরিবহন সংস্থা।
এবার বাংলাদেশ থেকে এক লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর হজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ফ্লাইট শিডিউল এরইমধ্যে ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি (বিজি-১০১১) আগামী ১৬ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে। ওইদিন সকাল ৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করবে বিমানটি।
আগামী ১৭ সেপ্টেম্বর সকাল সোয়া ১০টায় ২০ জন ভিআইপি হজযাত্রী নিয়ে সর্বশেষ ফ্লাইটটি (বিজি-৫০৯১) সৌদি আরব যাবে।
সরকারি ব্যবস্থাপনায় যাত্রীদের নিয়ে ২৮ সেপ্টেম্বর সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ফিরতি হজ ফ্লাইটটি ছেড়ে আসবে। শেষ ফ্লাইটটি যাত্রী নিয়ে ৭ অক্টোবর ঢাকায় আসবে।
এ বছরের হজযাত্রীরা প্রত্যেকে সর্বোচ্চ নগদ এক হাজার ডলার বা সমতুল্য অন্য বৈদেশিক মুদ্রা বহন করতে পারবেন। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, বিমানের কনফার্ম রিটার্ন টিকিট ও আন্তর্জাতিক পাসপোর্ট এন্ডোর্সমেন্টপূর্বক হজযাত্রীদের এ মুদ্রা ইস্যু করতে পারবে মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলো। তবে টিকিটে উল্লিখিত যাত্রার তারিখের ২ সপ্তাহ পূর্বে কোনো বৈদেশিক মুদ্রা ইস্যু করা যাবে না।
এদিকে এই বিশাল কর্মকাণ্ড নির্বিঘ্ন করতে ১৫ আগস্ট থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিমান কয়েকটি রুটে বিশেষ করে দাম্মাম, আবুধাবি, কুয়েত ও দুবাই-এর ফ্লাইট সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বিমান।
এসব রুটের যাত্রীদের পরিবর্তিত সময়সূচি সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্ট/বিমান অফিসগুলোতে যোগাযোগ করার জন্যও অনুরোধ করেছে সংস্থাটি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D