২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৭
আজ শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। জাতীয়ভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দিবসটি পালিত হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হসিনা পৃথক বাণী দিয়েছেন।
এ ছাড়া জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান শুক্রবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। উদ্বোধন শেষে বাদ মাগরিব ওয়াজ করেন তেজগাঁওস্থ মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক আল আযহারী।
ইফার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, ১-১৫ ডিসেম্বর প্রতিদিন বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ওয়াজ ও মিলাদ মাহফিল। দেশবরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামরা উক্ত মাহফিলে বয়ান করবেন।
এ ছাড়া বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ প্রযোজনায় ৮ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী মহানবী (সা.) জীবন ও কর্মের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে বাদ আসর অনুষ্ঠিতব্য সেমিনার রেকর্ডিং করে বাংলাদেশ বেতারের এফএম ১০৬ মেগাহার্টজে প্রতিদিন রাত সোয়া ১০টায় প্রচার করা হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আলোচনা সভা , মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় বাদ জোহর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D