৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভবের বাজার সৈয়দপুর রোডের মাথায় মুন্না ভ্যারাইটিজ স্টোরের সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি ৯ এমএম পিস্তলের গুলি, একটি শর্ট গানের কার্তুজ ও একটি টয়োটা প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার হাছন ফাতেমাপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে মো. ফয়জুর রহমান (৩২)। তিনি বর্তমানে সিলেট নগরীর আম্বরখানা মজুমদারি এলাকার ৭২/২ নম্বর বাসার বাসিন্দা। অপরজন হলেন- হবিগঞ্জের লাখাই থানার লকনাউক গ্রামের মৃত আবুতাহেরের পুত্র মোঃ জোবায়ের (২৯)। তিনি বর্তমানের আম্বরখানা ওয়েবস ৪৩/২ নম্বর বাসার বাসিন্দা।
তাদেরকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৯।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D