৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী। বুধবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। এ বিষয়ে থানায় একটি জিডিও করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিত চৌধুরী উল্লেখ করেন, ছাত্রাবস্থায় উত্থাল সময় কাটিয়েছি মুজিবাদর্শের দেশবান্ধব রাজনীতির হাত ধরে। তারপর থেকেই সকল প্রতিকুলতা মোকাবেলা করে যাচ্ছি। সাংগঠনিক দায়বোধ এবং ব্যক্তিগত শিষ্টাচারের কারণে নিজ দলও আমার সকল বিষয়ে অবগত রয়েছে। আর এ কারণেই মহানগর আওয়ামীলীগে এমন গুরুত্বপূর্ণ পদের মাধ্যমে দল আমাকে মূল্যায়ন করেছে।
তিনি বলেন, বিস্ময়ের সাথে লক্ষ করেছি গত বুধবার সিলেটের দু’একটি দৈনিকের পাশাপাশি আরো কয়েকটি অনলাইন পত্রিকায় আমাকে জড়িয়ে বিভিন্ন মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি বলতে চাই-যে কারো বিরুদ্ধে মামলা করার অধিকার রয়েছে। আমিও এর বাইরে নই। তবে, তদন্তের আগে এমন অপপ্রচার কিংবা বিষোদগার তুলে ধরা সাংবাদিকতার নৈতিকতা পরিপন্থি। তাছাড়া, এমন সংবাদ পরিবেশনা মামলার চলমান অবস্থাকেও বিব্রত করার সুযোগ রাখে। যে লোকটি একটি সময়ে আমারই আশ্রয়ে আমার বন্ধুর দোকানে সামান্য চাকুরী করতো, সেই রাঙ্গা সিং ও তাঁর স্বামী নগেন্দ্র বর্মন আমার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের মামলা দায়ের করেছে-যা নিতান্তই হাস্যকর বটে। এক সময় আমারই সহযোগিতায় যার পরিবার চলতো সেই পরিবারের পক্ষ থেকে আমাকে জড়িয়ে মামলা দায়ের নিঃসন্দেহে ষড়যন্ত্রেরই অংশ বিশেষ।
এদিকে, অপপ্রচারের প্রতিবাদে বিজিত চৌধুরী কোতয়ালী থানায় একটি জিডিও করেছেন বলে হুমায়ুন রশীদ তারেক নামের একটি ইমেইল আইডি থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন বুধবার রাতে জানিয়েছেন, বিজিত চৌধুরী থানায় জিডি করবেন বলে তাকে জানিয়েছিলেন। হয়তো তিনি এরই মধ্যে জিডি করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D