বাংলাদেশি শ্রমিক নিয়োগে ৬ বছরের সৌদি নিষেধাজ্ঞার অবসান

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬

Manual2 Ad Code

বাংলাদেশ থেকে গৃহকর্মী ছাড়া অন্য খাতে কর্মী নেওয়ার ওপর গত ছয় বছরের নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে সৌদি আরব।

Manual4 Ad Code

বুধবার দেশটির শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বৃহস্পতিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ’র বরাত দিয়ে খবরে বলা হয়, বাংলাদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু হওয়ার বিষয়টি গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি বাদশাহ সালমান আল সৌদের মধ্যকার বৈঠকের ফলাফল।

Manual6 Ad Code

শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, এটি বাংলাদেশের সব খাতের শ্রমিকের জন্য সুসংবাদ। এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবে বাংলাদেশ থেকে দক্ষ, অদক্ষ শ্রমিক এবং ডাক্তার, নার্স, শিক্ষক, খামার ও নির্মাণকর্মীসহ সবরকমের পেশাজীবী নিয়োগের পথ সুগম হয়ে গেলো।

Manual4 Ad Code

শ্রমিক নিয়োগ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়ায় বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গোলাম মসীহ বলেন, ভালো-বৈরী সবসময় বাংলাদেশের পাশে থেকেছে সৌদি আরব।

Manual1 Ad Code

আরব গেজেটের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৩ লাখ বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় কাজ করছেন, যার মধ্যে ৬০ হাজার নারী কাজ করছেন গৃহকর্মী হিসেবে।

এ হিসাবে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।

Manual1 Ad Code
Manual5 Ad Code