২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৭
সিলেটে একটি আইকনিক রাজস্ব ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
তিনি বলেন, ঢাকায় ৩০ তলা বিশিষ্ট এবং চট্টগ্রামে ৪০ তলা বিশিষ্ট রাজস্ব ভবন হচ্ছে। এর আদলে আমরা সিলেটের রাজস্ব ভবন গড়ে তুলতে চাই। এই ভবনটি হবে সিলেটের একটি আইকনিক ভবন।
মঙ্গলবার দুপুরে সিলেট চেম্বারে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে এতে অভ্যন্তরীন সম্পদ বিভাগের যুগ্ম সচিব আমিনুল বর চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য(কর প্রশাসন) এস এম আশফাক হোসেন, সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ) আব্দুর রাজ্জাক,সদস্য (কাস্টমস নীতি) লুৎফুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণ লতা রায় প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিলেটের কর কমিশনার সৈয়দ আবু দাউদ এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট শফিকুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D