২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৭
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে রবিবার দিবাগত রাত ১টায় চার সদস্যের একটি চোর চক্র বাজারের পার্শ্ববর্তী আঃ আলীর বাড়ীতে হানা দিলে হাতে নাতে ধরা পরে। তিন চোর সদস্যকে তাদের অভিভাবকের কাছ থেকে মুছলেকা নিয়ে হস্তান্তর করা হয়।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের আঃ হাদীর ছেলে রাজ্জাক (২০), পৌর এলাকার সালামতপুরের নানু মিয়ার ছেলে আবু তাহের (২১), সইল পুর গ্রামের আঃ রহিমের ছেলে শিপন (২০) রাত প্রায় ১টার দিকে কাজীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী আঃ আলীর বাড়ীতে হানা দেয়। চোর চক্রটি আঃ আলীর গেরেজে থাকা সি এন জি অটোরিকশা চুরি করার উদ্দেশ্যে তালা ভাঙ্গার চেষ্টা করে। চোরের আগমন টের পেয়ে ঘরে অবস্থানরত লোকজন ধাওয়া করলে চোর চক্রটি বাড়ীর ভিতরের দিকে পালানোর চেষ্টা করে। এসময় তাদের চিৎকার শুনে বাড়ীর ভিতরে অবস্থানরত আঃ আলীর বড় ভাই আঃ রফিক এগিয়ে এসে চোর দলটিকে পাকরাও করলে ধরা পরে যায়। সোমবার সকালে ইনাতগঞ্জ ইউপির ১নং ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমান ও সাবেক ইউপি সদস্য আঃ ওয়াহিদ এবং এলাকার মুরুব্বীয়ানদের সমন্নয়ে চোরদের অভিভাবকদের হাজির করা হয়। পরে মুছলেকা দিয়ে রাজ্জাকের বাবা আঃ হাদী সহ কয়েকজন অভিভাবক তাদের নিয়ে যায়।
উল্লেখ্য বেশ কিছু দিন ধরে অত্র এলাকায় গরু, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ীঘরে চোর চক্রটি উৎপাত করে আসছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D