শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মদিন আজ

প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

Manual7 Ad Code

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭ তম জন্মদিন সোমবার।

১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহিয়শী নারী।

ফজিলাতুন্নেছা মুজিব নেপথ্যে থেকে বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুপ্রেরণা ও সাহস দিয়েছেন।

বাঙালির শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে জীবনের বড় একটা অংশ কারাগারে কাটিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বঙ্গবন্ধুর অবর্তমানে দল সংগঠিত করা ও আন্দোলন পরিচালনায় পরামর্শ দিতেন ফজিলাতুন্নেছা মুজিব।

Manual2 Ad Code

গোয়েন্দা সংস্থার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করতেন, দিক-নির্দেশনা দিতেন, বঙ্গবন্ধুর দেয়া বার্তা পৌঁছে দিতেন কর্মীদের কাছে।

Manual7 Ad Code

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে ফজিলাতুন্নেছা মুজিবও কিছু বিপথগামী সেনা সদস্যদের হাতে নির্মমভাবে নিহত হন।

ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ।

সকাল ১১টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোচনা আয়োজন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

Manual6 Ad Code

বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রলীগ।

বাদ আছর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে।

বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code