সিলেট জেলা পুলিশের দক্ষ ও বিদায়ী অফিসারদেরকে পুরস্কার প্রদান

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

Manual3 Ad Code
সিলেট জেলা পুলিশের দক্ষ অফিসারদের পুরস্কার ও বিদায়ী পুলিশ সদস্যের সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বিকেলে জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম.শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের অধিন বিভিন্ন থানায় কর্মকর্তাদের মধ্যে কয়েকটি ক্যাটাগরিতে ভালো কাজের উপর ভিত্তি করে পুরস্কার প্রদান করা হয়।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা কর্তৃক প্রেরিত এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে- জেলার বিভিন্ন মামলায় লুণ্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতদের গ্রেফতার ছাড়াও গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার ও প্রসিকিউশন ইত্যাদি সংক্রান্তে ভাল কাজের উপর ভিত্তি করে সিলেট জেলায় কর্মরত বিভিন্ন অফিসারদের পুরস্কৃত এবং অদক্ষ অফিসারদেরকে সভায় তিরস্কৃত করা হয়।

Manual7 Ad Code

পুরস্কৃতরা হচ্ছেন- ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল আউয়াল চৌধুরী. এসআই মোঃ মহিবুর রহমান, এএসআই মোঃ আতিকুল হক, এএসআই রতন লাল দেব, বিশ্বনাথ থানায় কর্মরত এসআই মোঃ হাবিবুর রহমান, এএসআই মোঃ নূরুল ইসলাম, এএসআই বিনয় চক্রবর্তী ভূষণ, গোলাপগঞ্জ মডেল থানায় কর্মরত এসআই মোহাম্মদ জাফর আলম, এএসআই শংকর চন্দ্র দেব, বিয়ানীবাজার থানায় কর্মরত এসআই অপু কুমার দাস গুপ্ত, জকিগঞ্জ থানায় কর্মরত এসআই পিযুষ কান্তি দাস, এসআই এ এইচ এম মাহমুদ, এসআই শরীফ উদ্দিন, এসআই গৌতম সরকার, এএসআই ৪৬৬ রাপ্রæ মার্মা, এএসআই আবুল কাশেম, এএসআই সুলেমান মিয়া, কানাইঘাট থানায় কর্মরত এসআই জাহাঙ্গীর আলম, এসআই মোঃ জুনেদ আহমেদ, এএসআই আবছার আহম্মেদ, কোম্পানীগঞ্জ থানায় কর্মরত এসআই মোঃ শফিকুল ইসলাম, এসআই মোঃ মোয়াজ্জেম হোসেন, জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই দীপন চন্দ্র সরকার, এসআই মোঃ মশিউর রহমান এবং সিলেট জেলা পুলিশের ট্রাফিক শাখায় কর্মরত টিএসআই ৮৩ আবু বক্কর সিদ্দিককে গ্রেফতারী পরোয়ানা তামিল, দুর্ধষ আসামী গ্রেফতার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার ও অধিক সংখ্যক প্রসিকিউশন দাখিলের সংক্রান্তে ভাল কাজের উপর ভিত্তি করে উপরোক্ত অফিসারদের পুরস্কার প্রদান করা হয়।

Manual2 Ad Code

এছাড়া বিভিন্ন তথ্য দিয়ে আসামী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও জঙ্গী গ্রেফতারে সহায়তা করার জন্য জেলা বিশেষ শাখায় কর্মরত এসআই আদনান সাকিব আহমেদ, এএসআই মোঃ রফিকুল ইসলাম, ওয়াচার কনস্টেবল ৮৭৩ মোঃ আবু সাইদসহ গোলাপগঞ্জ থানার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ সাহেদ আহমদকে পুরস্কৃত করা হয়।

Manual1 Ad Code

তাছাড়া পিআরএল-এ যাওয়া এসআই (নিরস্ত্র) মো: আব্দুস সহিদ , কনস্টেবল মোঃ বজলুর রশীদ, কনস্টেবল মোঃ আজাদ মিয়া, কনস্টেবল মোঃ জসিম উদ্দিনকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিলেট জেলার উর্ধ্বতন অফিসারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর তদন্তগণসহ সকল স্থরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code