|
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুর পাড়ে জলপাই কুড়াতে গিয়ে পুকুরের পানিতে পড়ে রাইসা (৪) ও ফারিহা (৩) নামে মামাতো ও ফুপাতো বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা হলো রহমত আলীর মেয়ে রাইসা এবং রহমত আলীর ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে ফারিহা।
নিহতদের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, গত একমাস আগে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের মেয়ে লিপি আক্তার মেয়ে ফারিহাকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। দীর্ঘদিন ধরেই তিনি বাবার বাড়িতেই ছিলেন। শুক্রবার বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এসময় তারা বাড়ির পাশের পুকুরের পাড়ে জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায়। এ সময় তারা পুকুর পাড়ের কাছাকাছি গেলে অসাবধানবশত দুইজনেই পুকুরের পানিতে পড়ে যায়।
এদিকে দীর্ঘ সময় তারা বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বাড়ির আশপাশ খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে রাইসাকে ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে গেলে প্রথমে রাইসাকে উদ্ধার করা হয়। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় ফারিহাকেও উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুদের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D