হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০১৫

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০১৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫ শিশু।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৮০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩৮৫ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৫৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬১। এই সময়ে ৯০৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৭৬৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ রোগী, যাদের মধ্যে ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট