বন্ধু দিবসের চিত্রটি হোক এমন

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

Manual8 Ad Code

আজ বিশ্ব বন্ধু দিবস। সোশাল মিডিয়াজুড়ে চলছে শুভেচ্ছার চালাচালি। কেউ নিজেদের ছবি শেয়ার করছেন, কেউবা দিচ্ছেন ক্যাম্পাস লাইফের অতীত হয়ে যাওয়া ছবি।

কেউবা কোথাও বেড়াতে যাওয়ার ছবি দিচ্ছেন। আর ইন্সট্যান্ট মোমেন্টের ছবি তো আছেই।

Manual6 Ad Code

তবে এসব ছাপিয়ে দেশের সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অন্য একটি ছবি। আর এই ছবিটিই সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা জানানোর জন্য নেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

ছবিটি ঐতিহাসিক। কেন না দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে এমন অন্তরঙ্গ মুহূর্তে খুব কম দেখা গেছে। ছবিতে শেখ হাসিনা ও খালেদা জিয়া কোনো একটা বিষয় নিয়ে বেশ আনন্দে মেতে উঠেছেন, পাশে হাসছেন সাজেদা চৌধুরী।

এছাড়া বি. চৌধুরীও রয়েছেন ছবিতে। সোশাল মিডিয়াতে অনেকেই উল্লেখ করেছেন, বন্ধু দিবসে রাজনৈতিক প্ল্যাটফরমটাও যেন হয় বন্ধুত্বের।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code