|
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রাখেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার মৌলভীর দোকান (পাঠানি পুল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মিনিবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পরে হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়। এতে আরও দুজন আহত হন। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন নেভাতে এলে সেটিকেও আটকে দেওয়া হয়। ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রাখার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করা এবং মহাসড়কে যানবাহন চলাচল পুনরায় চালু করতে পুলিশ কাজ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D