ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

আনোয়ার হো‌সেন র‌নি ছাতক থে‌কে


অ‌নিয়ম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনে তিন বছর মেয়াদি ৯ সদস্যের এ কমিটি গঠন করেন।

কমিটিতে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতাউর রহমানকে সভাপতি এবং চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করেন।

গত ১০ আগস্ট দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবেল আহমেদ কমিটিটির অনুমোদন দেন।

কমিটির সহ-সভাপতি করা হয়েছে সাকির আমিন ও এনজিওকর্মী সীমা আক্তার ডলিকে। সদস্যরা হলেন—শিক্ষিকা ফাতেমা বেগম, ব্যবসায়ী ছায়েদ মিয়া, আলহাজ্ব ফারুক আহমদ চৌধুরী, মো. মনোহর আলী এবং চিকিৎসক বিপন কৃষ্ণ দাস।

সংশ্লিষ্টরা জানান, নবগঠিত কমিটি শুধু দুর্নীতিবিরোধী প্রচার-প্রচারণায় সীমাবদ্ধ না থেকে সমাজে সততা, স্বচ্ছতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবে। পাশাপাশি দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং সামাজিকভাবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও কার্যকর ভূমিকা রাখবে কমিটিটি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট