শান্তিগঞ্জে সড়কের পাশে পচা-গলা শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

শান্তিগঞ্জে সড়কের পাশে পচা-গলা শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের পানিতে পচা-গলা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ২টার দিকে উপজেলার ৪নং পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মহাসড়কের পাশে পানিতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শান্তিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি এতটাই পচে গিয়েছিল যে শরীরের চামড়া ও মাংস খসে পড়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত শিশুর বয়স আনুমানিক ৭ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. নুরুজ্জামান ভূইয়া সঙ্গীয় কনস্টেবল নুর মোহাম্মদ ও নারী কনস্টেবল উম্মে সালমাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত শিশুর পরিচয় শনাক্তসহ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। লাশের পরবর্তী দাফন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট