সিলেটে দুদিন ধরে যুবতী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

সিলেটে দুদিন ধরে যুবতী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিলেট নগরীর কুমারপাড়ায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন এক যুবতী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে পরিবারের সকলের অগোচরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ মিলছে না। এ সময় তার পরনে সবুজ রঙের বোরকা ছিলো।

সাইয়েদা রোমানা ফেরদৌসী (৩৫) নামের ওই যুবতী নগরীর কুমারপাড়া বালিঙ্গা হাউসের মৃত সৈয়দ রুহুল ইসলামের মেয়ে।

পরিবার জানিয়েছে, তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

কেউ তার সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে এই নাম্বারে ০১৭৩৬-০৫৩২৫৮ বা ০১৭১৫-৫২৫০৮২ যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট