|
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬
বিদ্যুতের লোডশেডিং বন্ধ, ভৌতিক বিল বাতিল, নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক মনজুর আহমদ,চা শ্রমিক ফেডারেশনের জেলা আহ্বায়ক হৃদয় লোহার, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমদ, মনজিল হোসেন, তানভীর আহমেদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতীষ্ট জনজীবন। এরমধ্যে রয়েছে ভৌতিক বিলের তুঘলকি কাণ্ড। বিদ্যুতের লোডশেডিং বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না নিয়ে সরকার বিদ্যুৎ খাতকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করবে।সরকার বাসাবাড়ি, শিল্প প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে পারছে না। বক্তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাস-বিদ্যুতের মুল্য বৃদ্ধির চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বক্তারা বলেন, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষের জীবন কে দুর্বিষহ করে তুলেছে।
বক্তারা অবিলম্বে, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং বন্ধ, ভৌতিক বিদ্যুৎ বিল বাতিল, নিত্যপণ্যের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D